নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদার কিছু গুরুত্বপূর্ণ।
বিষয় নিয়ে আলোচনা করবো।
# যেগুলো নিয়ে ছাত্র-ছাত্রী রা সবসময় কনফিউজড থাকে।
# ঘরে মুখস্ত রাখার কিছু টেকনিক নিয়ে আলোচনা করবো।
১. প্রথমত মনে রাখবেন, কোন ধরনের ধারে/ বাকিতে লেনদেন নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না।
২. সকল ধরনের ব্যাংক লেনদেনকে নগদান হিসাব ধরতে হবে। অর্থাৎ চেক প্রাপ্তি হলে নগদ প্রাপ্তি জাবেদায়- নগদ ও দেনাদারের কলামে বসাতে হবে।
একই ভাবে চেক প্রদান করলে নগদ প্রদান জাবেদায়-নগদ ও পাওনাদার কলামে বসাতে হবে।
৩. কোন ধরনের নগদ ও ব্যাংক উদ্ধৃত প্রাপ্তি ও প্রদান জাবেদায় আসবে না কিন্তু নগদ টাকা ও ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো বললে নগদ প্রাপ্তি জাবেদায় আসবে।
৪. কোন ধরনের কন্টা এন্ট্রি অথবা বিপরীত দাখিলা নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় আসবে না।
অর্থাৎ- ব্যাংকে জমা দেওয়া হলো এবং ব্যাংক হতে ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন (কন্ট্রা এন্ট্রি)
৫.কারবারী / ব্যবসায়িক বাট্রা নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় আসবে না;কিন্তু নগদ বাট্রা আসবে।
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
0 মন্তব্যসমূহ